জমির দখল নিয়ে সংঘর্ষ, জখম গৃহবধূ, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জমির দখল নিয়ে সংঘর্ষ, জখম গৃহবধূ, থানায় অভিযোগ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



জমির দখল নিয়ে সংঘর্ষ, জখম গৃহবধূ, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পৈত্রিক সূত্রে পাওয়া জমি বেদখলকে কেন্দ্র করে আপন ভাই ও তার পরিবারের সদস্যদের হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ খালেদা আক্তার বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পোগলদিঘা ইউনিয়নের বিন্যৌফোর এলাকার মৃত আঃ খালেকের মেয়ে মোছাঃ খালেদা আক্তার তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩২ শতাংশ জমির ওপর বসতবাড়ি তৈরি করে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে তার ভাই মোঃ জহরুল ইসলাম, তার স্ত্রী মোছাঃ সুরাইয়া ও ছেলে মোঃ জাকারিয়া ওই জমি নিজেদের দাবি করে আসছিলেন এবং খালেদা আক্তারকে উচ্ছেদের হুমকি দিচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অভিযুক্তরা লাঠি, লোহার রড ও সাবল নিয়ে খালেদা আক্তারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বিবাদী জহরুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে খালেদা আক্তারকে এলোপাথারি মারধর করলে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয়।

খালেদা আক্তারের স্বামী মোঃ রফিকুল ইসলাম তাকে রক্ষা করতে এগিয়ে এলে বিবাদীরা তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখমের হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের আসবাবপত্র জোরপূর্বক নিয়ে যায়।

এ সময় খালেদা আক্তার ও তার স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাদেরকে আবারও হুমকি দিয়ে বলে, “এই বাড়ি আমাদের, তুই বাবার মেয়ে হয়ে এই বাড়িতে থাকতে পারবি না। যদি থাকিস তাহলে তোকেসহ তোর স্বামীকে খুন করে ফেলবো।”

ভুক্তভোগী খালেদা আক্তার জানান, বিবাদীদের এমন হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তিনি। স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৪   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
ভোটের ফল হাতে না নিয়ে কেউ ঘরে ফিরবেন না : জামায়াত আমির
বিশৃঙ্খলা এড়াতে ভোটের মাঠে থাকবে ২২শʼ পুলিশ
নির্বাচনে কোনো বিশৃঙ্খলায় ছাড় নেই: রূপগঞ্জ ইউএনও
সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক
সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির
সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
নির্বাচনের মাঠে থাকছেন ৯ লাখ ৫৮ হাজার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য : ইসি সানাউল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ