জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না : ফারুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না : ফারুক
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, কিছু গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দিনের ভোট রাতে করে জনগণের অধিকার হরণ করেছে। ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকেও তারা বানচাল করতে চাইছে।

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি।

জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ফ্যাসিবাদই আর টিকবে না।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩২   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ