ভেনিজুয়েলার জনসাধারণের জন্য সামরিক প্রশিক্ষণের আয়োজন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনিজুয়েলার জনসাধারণের জন্য সামরিক প্রশিক্ষণের আয়োজন
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



ভেনিজুয়েলার জনসাধারণের জন্য সামরিক প্রশিক্ষণের আয়োজন

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় এবং ভেনিজুয়েরার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই শনিবার দেশটি তার বেসামরিক নাগরিকদের জন্য দিনব্যাপী এক সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে।

কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

প্রায় এক মাস আগে, ওয়াশিংটন ভেনিজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। এর সমর্থনে পুয়ের্তো রিকোতে পাঠানো এফ-৩৫ যুদ্ধবিমান ছিল, যাকে তারা মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান বলে অভিহিত করে।

ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো লোপেজ ক্যারিবীয় অঞ্চলে ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

মার্কিন হামলায় তার দেশের উপকূলে বেশ কয়েকজন মাদক পাচারকারী নিহত হয়েছে।

কারাকাস মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনিজুয়েলার শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা এবং দেশটির তেল ও অন্যান্য সম্পদ চুরি করার অভিযোগও করেছে।

অস্ত্র পরিচালনা ও অন্যান্য ‘বিপ্লবী প্রতিরোধ’ কৌশল সম্পর্কে মিনি-কোর্সের এই প্রশিক্ষণের লক্ষ্যে একদিনের জন্য কারাকাসের জনাকীর্ণ পেটারে এলাকার প্রধান সড়কটি বন্ধ রাখা হয়।

৩৮ বছর বয়সী অফিস কর্মী লুজবি মন্টেরোলা বলেন, ‘আমার দেশ, আমার জন্মভূমি, আমার জাতি ও ভেনিজুয়েলা আমার কাছে যা সত্যিই গুরুত্বপূর্ণ, তা রক্ষা করার জন্য আমার কী শেখা দরকার, তা শিখতে আমি এখানে এসেছি। আমি কাউকেই ভয় পাই না।’

বাংলাদেশ সময়: ১৬:৩৮:২১   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ