রংপুরে দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রেঞ্জ ডিআইজির

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রেঞ্জ ডিআইজির
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



রংপুরে দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রেঞ্জ ডিআইজির

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আযান ও নামাজের সময় উচ্চস্বরে বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ ও পূজা বিসর্জন সম্পন্নে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম।

গতকাল শনিবার রাতে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আমিনুল ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি রেজিস্টার ব্যবস্থাকরণ, স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পাহারার ব্যবস্থা, মণ্ডপগুলোতে পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেট/চার্জার লাইটের ব্যবস্থা রাখা হবে। এছাড়াও পূজা মণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে ফ্যাক্ট চেক করে গুজব প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ সুপার মো. আবু সাইম সভাপতির বক্তব্যে বলেন, দুর্গোৎসবে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া, যানজট নিরসনে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। এক্ষেত্রে সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা।

এসময় বক্তারা দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে তৎপর থাকার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. সামসুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১২   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান - স্বরাষ্ট্রমন্ত্রী
দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় বিভাজন থাকা উচিত না: এমপি আখতার
জামালপুরে সেহরি খেয়ে ফেরার পথে যুবককে পিটিয়ে জখম
কারিগরি শিক্ষাকে বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ