শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং এর চ্যালেঞ্জ সম্পর্কে বাংলাদেশ নির্বাচন কমিশন উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।

আজ বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে তারা বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

রাষ্ট্রদূতরা ভবিষ্যতে বাংলদেশে একটা সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন হবে এমন প্রত্যাশা করেছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের এই অগ্রযাত্রায় তারা শামিল হয়ে পাশাপাশি থেকে কাজ করার জন্য তারা আশ্বাস দিয়েছেন।

কে এম আলী নেওয়াজ বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচনের জন্য একটি মাস নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা দেশে-বিদেশে নির্বাচনটাকে সবার জন্য উন্মুক্ত রেখেছি। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চেষ্টা করে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে বিদেশিদের সংস্থা এবং আমাদের যে বিদেশি বন্ধু রাষ্ট্র রয়েছে, সে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমরা বিভিন্ন সময় মত বিনিময় করেছি।

আমরা আমাদের নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে তাদেরকে জানিয়েছি।

তিনি জানান, মতবিনিময় সভায় উপস্থিত রাষ্ট্রদূতরা আমাদের আগামী দিনের কী প্রস্তুতি, আগামী দিনের কী চ্যালেঞ্জ আছে নির্বাচনকে সুস্থ করার জন্য, সে বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন।

কে এম আলী নেওয়াজ বলেন, রাষ্ট্রদূতরা জানতে চেয়েছিলেন নারী ভোটারদের কীভাবে ভোটে বেশি অংশগ্রহণ করানো যায়, সে বিষয়ে আমরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা তাদেরকে বলেছি, এ বিষয়ে আমরা বদ্ধপরিকর। তারা আমাদের নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিল। আমরা ভোটার তালিকা করাসহ আমাদের কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেছি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ আরও বলেন, তারা জানতে চেয়েছিলেন আগামী নির্বাচন এবং অতীতের, বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনের মধ্যে কী কী পার্থক্য থাকবে। এক্ষেত্রে আমরা বলেছি, বিভিন্ন ধরনের আইনের সংস্কার, আইনের পরিবর্তন যতটুকু প্রয়োজন, সেগুলো আমরা বলেছি।

ভবিষ্যতে এই নির্বাচন একটি সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেটা তারা প্রত্যাশা করেছেন। নির্বাচন কমিশনের এই অগ্রযাত্রায় তারা শামিল হয়ে পাশাপাশি থেকে কাজ করার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৬   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ
আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: মন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর
জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে : ববি হাজ্জাজ
জিসান নিখোঁজ নন, আত্মগোপনে ছিলেন, তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
শত কোটির পথে ‘মাইকেল’
নারীদের জন্য ২টি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জ্বালানি রূপান্তরে রুফটপ সোলার ও কমিউনিটি এনার্জি সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ