মালিক ও শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালিক ও শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



মালিক ও শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

মালিক ও শ্রমিককে ঐক্যবদ্ধভাবে কাজ করে ন্যায্য, নিরাপদ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত জাস্ট ট্রানজিশন কনভেনশন বাংলাদেশ ২০২৫- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, শ্রমিকদের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি প্রতিষ্ঠা ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয়।

উপদেষ্টা বলেন, বর্তমান অর্থনৈতিক মডেলগুলো শ্রমিকদের মর্যাদা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখনই শ্রমিক-কেন্দ্রিক নীতি ও রক্ষাকবচ বাস্তবায়ন অপরিহার্য। তিনি আরও বলেন, শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ন্যায্য ও সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে।

পরিবেশ উপদেষ্টা শিপব্রেকিং শিল্প, পাথরভাঙা ও আউটসোর্সিং শ্রমিকদের ঝুঁকি, কৃষকদের ঋণজনিত সংকট ও আত্মহত্যার প্রবণতা, মৎস্যজীবী ও কৃষক সম্প্রদায়ের সুরক্ষা ইত্যাদি বিষয়কে চিহ্নিত করে কার্যকর রাষ্ট্রীয় সমাধান এবং ত্রিপাক্ষিক সংলাপ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তৃতা করেন এএইচএম শফিকুজ্জামান, সাবেক সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ; আনোয়ার হোসেন, উপদেষ্টা, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ; একেএম আশরাফ উদ্দিন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ); বাইবা জারিনা, ডেপুটি হেড অব ডেলিগেশন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ মিশন; রুবেন কোরেভার, পলিসি অ্যাডভাইজার, মনডিয়াল ফিনভ; এবং আবদুল কাদের হাওলাদার, যুগ্ম আহ্বায়ক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বক্তারা ব্যবসায়ী, শ্রমিক ও সরকারের মধ্যে সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, ট্রেড ইউনিয়নগুলো নন-পার্টিজান অবস্থানে থেকেও শ্রমিক স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ন্যায্য রূপান্তরের জন্য একটি রোডম্যাপ ও জাতীয় মঞ্চ গঠনে একমত হন, যেখানে নীতিগত সুপারিশ, ইনস্টিটিউশনাল সেফগার্ড এবং বাস্তবভিত্তিক রোল-আউট পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:১৯:২২   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া’
বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম : ধর্ম উপদেষ্টা
ফরিদপুরে ককটেল, বিস্ফোরক সরঞ্জামসহ যুবক আটক
রাজশাহীতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
রাজশাহীতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
মহান বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান
বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
সৌদি আরবে মহান বিজয় দিবস উদ্‌যাপিত
১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণ-অভ্যুত্থান : আসিফ নজরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ