জামালপুরে জিল বাংলা সুগার মিলে আখচাষীদের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জিল বাংলা সুগার মিলে আখচাষীদের বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে জিল বাংলা সুগার মিলে আখচাষীদের বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : সার কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন আখচাষীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ চলাকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসানের গাড়ি অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ চাষীরা।

চাষীরা জানান, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো: আমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, সার কেলেঙ্কারি এবং চাষীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। এসব অভিযোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও কোনো সমাধান না হওয়ায় তারা আজ বিক্ষোভ করতে বাধ্য হন।

পরে চাষীদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনার পর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, “আমি মিলে এসেছি এবং সকলের কথা শুনেছি। এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চেয়ারম্যান চাষীদের কাছে ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের জন্য দুই সপ্তাহের সময় চেয়ে আশ্বাস দিলে চাষীরা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

বাংলাদেশ সময়: ২২:০৩:৪৯   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ