সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান ডিসির
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান ডিসির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “নারায়ণগঞ্জে ২২৪টি পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করছি। নারায়ণগঞ্জের সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের টানবাজার সাহাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিসি আরও বলেন, “প্রতি বছরের ন্যায় এবার আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার সদস্যদের নির্ধারিত সময়ের দুই দিন আগেই স্থাপন করা হয়েছে। আমাদের সভায় আলোচনার মাধ্যমে যেসব পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষ করে এই শহরে রাতভর পূজা উদযাপন হয় এবং আশেপাশের জেলা থেকেও অনেকে মণ্ডপ পরিদর্শনে আসেন। এজন্য চাষাঢ়া মোড়ে একটি বিজিবির টহল টিম মোতায়েন করা হবে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।”

তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে আনা হয়েছে। পূজা কমিটির আওতাধীন স্বেচ্ছাসেবকদের সক্রিয় থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক সাহাপাড়া পূজা মণ্ডপ ছাড়াও বঙ্কবিহারী আখড়া ও হনুমান জিউর মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন, জেলা নাজির কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশিল দাস, সহসভাপতি উত্তম কুমার সাহা, প্রচার সম্পাদক তপন গোপ, সাংগঠনিক সম্পাদক কষন আচার্য, দপ্তর সম্পাদক সুমন দে, সাহাপাড়া পূজা মণ্ডপের সভাপতি সংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বঙ্কবিহারী আখড়া ও হনুমান জিউর মন্দিরের সভাপতি অঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সঞ্জিত রায়।

বাংলাদেশ সময়: ২২:২৪:৩৬   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুরবানির চামড়া সংরক্ষণ করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী
যুক্তরাজ্যে আইসেসকো’র সংলাপে শিক্ষামন্ত্রী, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দুর্নীতিমুক্ত ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ