বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

‘বাড়ির নাম শাহানা’ এমন একটি সিনেমা যা বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বিশ্বে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে এটি।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এই ঘোষণা দেয়; সেখানে এই ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম।

জানা গেছে, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেয়া হয়। ১৬ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেয়ার শেষ তারিখ।

জমা পড়া অন্য সিনেমাগুলো হলো— মাকসুদ হোসাইনের ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ এবং মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’।

বাংলাদেশ সময়: ১১:৩২:৪৩   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ