সোনারগাঁয়ে পূজা মণ্ডপে ডিসি-এসপি, নিরাপত্তা জোরদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে পূজা মণ্ডপে ডিসি-এসপি, নিরাপত্তা জোরদার
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



সোনারগাঁয়ে পূজা মণ্ডপে ডিসি-এসপি, নিরাপত্তা জোরদার

নারায়ণগঞ্জে মহাষ্টমীতে সোনারগাঁ উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার জসিম উদদীন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী ও পঞ্চমীঘাট পরিদর্শন করেন। এসময় মণ্ডপের নিরাপত্তা বিষয়ে কথা বলেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলার ২২৪টি মণ্ডপ পরিদর্শন করছি, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছে। আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, আর এটি হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ।

তিনি আরও বলেন, আমাদের যে ঐতিহ্য রয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ রক্ষা করতে সক্ষম হয়েছি, এটি অতীতেও ছিল এবং আগামীতেও থাকবে। আমরা বিশ্ববাসীর কাছে দেখাতে চাই, আমাদের দেশ, সমাজ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিয়ে গর্ব করি।

জেলা পুলিশ সুপার জসিম উদদীন বলেন, জেলার সাতটি থানায় মানুষের উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে যে, শান্তিপূর্ণ পরিবেশে পূজা হচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি অনান্য বাহীনীর সহযোগিতা ও অংশগ্রহণে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি মণ্ডপে পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সার্বক্ষণিক নজরদারি করছে। এবং কোন ধরনের আশঙ্কার সম্ভাবনা থাকলে আমাদের জনাচ্ছেন। আমরা সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। বিসর্জন পর্যন্ত আমাদের নিরাপত্তার প্রক্রিয়া চলমান থাকবে। আমরা মনে করছি নিরাপত্তার যে অবস্থানটা রয়েছে, এটার মাধ্যমে সকলের মাঝে একটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন সফল হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সোনারগাঁ বারদী শ্রী শ্রী লোকনাথ বহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি), পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ প্রদ্দার।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৫   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ