জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ১ অক্টোবর ২০২৫



জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নিকোলাস উইকস ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসায়-বাণিজ্য ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাকালে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রাশেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৩   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান
স্বাধীনতা দিবস বীচ কাবাডির পুরুষ ও নারী উভয় বিভাগে লাল দল চ্যাম্পিয়ন
জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
ভুলতা ফ্লাইওভারের নিচে উচ্ছেদ অভিযান, মহাসড়ক দখলমুক্ত
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সরকার পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত ও কৃষক সহায়তা কর্মসূচি সম্প্রসারণ করছে : কৃষিমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ