রাজশাহীর পূজামণ্ডপগুলোতে বেজে উঠছে বিদায়ের সুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীর পূজামণ্ডপগুলোতে বেজে উঠছে বিদায়ের সুর
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



রাজশাহীর পূজামণ্ডপগুলোতে বেজে উঠছে বিদায়ের সুর

শারদীয় দুর্গাপুজায় আজ বিজয়া দশমী। মর্ত্যকে ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। এদিনের মধ্যদিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নগরের পদ্মা নদীর তিনটি ঘাটে সন্ধ্যার মধ্যে নিরাপত্তা বজায় রেখে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই রাজশাহীর মন্দির ও পূজামণ্ডপগুলোতে বেজেছে বিদায়ের সুর। দশমী বিহিত পূজা, আঞ্জলি ও দেবীর চরণে সিন্ধুর দানের মাধ্যমে শেষ হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। এরপর নারীরা দেবীর পায়ের সিঁদুর নিয়ে সিঁদুর খেলার মধ্যদিয়ে মা দুর্গাকে বিদায় জানিয়েছেন।

মণ্ডপে মণ্ডপে বিশেষ আরাধনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা আগামী সময়ের জন্য দেশ, জাতি ও বিশ্বে শান্তি কামনা করেছেন। প্রতিটি মণ্ডপে ভক্তরা মা দুর্গার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং শান্তি ও কল্যাণ কামনাসহ বিদায়ের মুহূর্ত উপভোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:১১   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


​মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
নগরকান্দায় জোড়া খুনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী
ইরানের নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে : তেহরান
শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামাল
নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার : শামা ওবায়েদ
মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন
তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ