মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

কক্সবাজারের মহেশখালীতে দেশেই তৈরী বন্দুক ও গুলিসহ চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, বুধবার বিকেল ৪টার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় অস্ত্র ও গুলির চালান ক্রয়-বিক্রয়ের জন্য একদল দুর্বৃত্ত অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় কোস্ট গার্ড। উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে দেশিয় তৈরী ২টি বন্দুক, রাইফেলের ৫ রাউন্ড গুলি ও শটগানের ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটকরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। অস্ত্র ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন মামলাও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৫   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ