রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫



রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

জুলাই সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাঞ্চন পৌরসভার উদ্যোগে কাঞ্চন বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

কাঞ্চন পৌর আমীর সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি মো. খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর মাহফুজুল ইসলাম, উপজেলা (উত্তর) কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খাঁনসহ আরও অনেকে।

সমাবেশে জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা তুলে ধরেন।

দাবিগুলো হলো- জুলাই সনদের বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে, জাতীয় সংসদ নির্বাচন অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে দিতে হবে, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে, স্বৈরাচারের দোসরদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৮   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ