জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে : আলী রীয়াজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে : আলী রীয়াজ
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে : আলী রীয়াজ

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে আজই নিষ্পত্তিতে আসার আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনার শুরুতে এই আশাবাদ ব্যক্ত করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

আলী রিয়াজ বলেন, ‘গত দিনে যে অগ্রগতি হয়েছে, আজ বাকি অংশ নিষ্পত্তি করতে পারব আশা করি। সারা দেশ অপেক্ষায় আছে, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব, যাতে পথরেখা তৈরি হবে।’

তিনি জানান, দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা এলে সেটিই সরকারকে জানানো হবে এবং ‘আজ নিষ্পত্তিতে আসা গেলে আজই শেষ আলোচনা’। তিনি দ্রুত একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে হস্তান্তরের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

ড. রিয়াজ গণভোট বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট মতামত জানানোর পাশাপাশি সনদের কিছু বিষয়ে যারা ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি বা দ্বিমত) দিয়েছেন, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জনগণের সম্মতির ক্ষেত্রে এই আপত্তিগুলো সম্পর্কে জানানো জরুরি, যাতে তারা জেনেশুনে সম্মতি দিতে পারেন।’

তিনি আরও বলেন, গণভোটে নোট অব ডিসেন্ট থাকা বিষয়ে আলাদাভাবে জনগণের মতামত নেয়া যায় কি না, সেটিও কমিশনকে ভাবতে হবে।

কমিশন তাদের সময়সীমা উল্লেখ করে জানায়, ১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় কমিশন। আর ১৫ তারিখের মধ্যেই সম্পন্ন করতে চায় স্বাক্ষর অনুষ্ঠান। কমিশন প্রয়োজনে আরও দু-এক দিন আলোচনা করতে প্রস্তুত, তবে তারা মেয়াদের মধ্যেই পুরো কাজ শেষ করতে চায়।

এদিনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:১২:২৭   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ