বাসচাপায় হেফাজত নেতা নিহত: চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

প্রথম পাতা » চট্টগ্রাম » বাসচাপায় হেফাজত নেতা নিহত: চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



বাসচাপায় হেফাজত নেতা নিহত: চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায় চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি যোগাযোগ ব্যবস্থা। রাঙামাটি ও খাগড়াছড়ির প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার, হাটহাজারী কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, পরিস্থিতি শান্ত করতে এবং অবরোধ তুলে নিতে আলোচনার চেষ্টা করছি। দুর্ঘটনায় নিহতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তির দ্বীপ এলাকায় মঙ্গলবার (৭ অক্টোবর) বাসচাপায় ঘটনাস্থলেই হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। নিহত সোহেল চৌধুরীর বাড়ি সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:২৩   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ