আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



আজকের রাশিফল

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দুর্যোগের মেঘ কাটতে শুরু করবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। রোমাঞ্চ শুভ।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। আয় বুঝে ব্যয় করুন। নয়তো অমাবস্যার অন্ধকার জেঁকে বসবে। সঞ্চিত অর্থ বিনষ্টের থাকবে। ঘুষ উৎকোচসহ দুনম্বরি কাজবাজ থেকে দূরে থাকুন। দাম্পত্য ঐক্য রক্ষা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক অনুচিত কাজবাজে আকৃষ্ট থাকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবেন। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শুত্রু ও বিরোধী পক্ষদের পরাস্ত করবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসতে পারে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নতুন নতুন স্বপ্ন পূরণ হবে। দুর্ভাগ্য দূর হয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। অর্থ কড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। মিথ্যা দুর্নাম, বদনাম কলঙ্ক চাপতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। রাগ জেদ অহঙ্কার আবেগ বর্জনীয়।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেমের তাজমহল রচিত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে সতর্ক থাকুন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। কল-কারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জমিজমা সংক্রান্ত গোলযোগ মীমাংসা হবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়া মতানৈক্য দূর হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। কন্যা সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দ্রুতগতির বাহন বর্জনীয়। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণমুক্ত হবেন। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। শিক্ষার্থীরা পরিশ্রমী অধ্যবসায় হলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। নিঃসন্তানদের মুখে হাসি ফুটবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৪৮   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ