সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

প্রথম পাতা » চট্টগ্রাম » সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘এখন টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ, বিচার ও নিরাপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এসএম সামশুল আলম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সহসভাপতি হেফাজত সবুজ, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটির সাংবাদিক সমিতির সহসাধারণ সম্পাদক আরমান খান, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাব সুজন প্রমূখ।

এসময় সাংবাদিকরা বলেন- সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। যার সর্বশেষ শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজ। দ্রুত সময়ে এসব ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একইসাথে সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৬   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ