জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার - ত্রাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার - ত্রাণ উপদেষ্টা
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার - ত্রাণ উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। সঠিক সময়ে সেবা নিশ্চিত করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে ক্রয়, পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্তকে বিকেন্দ্রীকরণ করেছে।

উপদেষ্টা আজ ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, সরকারি প্রকল্পের অপব্যবহার কোনভাবে করা যাবে না। সরকার প্রকল্প নেয় মানুষের দূর্ভোগ লাঘব ও দুর্যোগের সময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, সরকারি আশ্রয়ণ কেন্দ্রগুলো দুর্যোগের পাশাপাশি সারাবছর জনস্বার্থে ব্যবহার করার সুযোগ তৈরি করতে হবে। স্থানীয় প্রশাসনের তদারকিতে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে সাধারণ জনগণের জন্য কমিউনিটি সেন্টার এবং তরুণদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এসময় তিনি চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থান আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে। আমরা এমন দেশ রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদেরকে গর্বের সাথে স্মরণ করে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণকে সুষ্ঠুভাবে ভোট প্রদানের মুখ্য দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা ঝালকাঠির নলছিটি উপজেলায় ভরতকাঠির দপদপিয়া কলেজে স্থাপিত ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন ।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৩২   ২৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ