মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা - শিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা - শিক্ষা উপদেষ্টা
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা - শিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা সাধারণ জনগণ তারা অনেক সময় মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সাড়া দেন না। কিন্তু তাদেরকে যথাযথভাবে বোঝানো গেলে তারা এ সেবা গ্রহণে আগ্রহী হন। ‌ অন্যদিকে শিক্ষিত জনগোষ্ঠীর মাঝেও মানসিক স্বাস্থ্য ও সেবা সম্পর্কে বিরূপ ধারণা রয়েছে। এমনকি, অনেক চিকিৎসক পরিবারেরও অনেক সদস্য দীর্ঘদিন যাবত মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অথচ সেবা গ্রহণ করছেন না, যা অত্যন্ত দুঃখজনক। তাই, মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।

এসময় উপদেষ্টা ভবিষ্যতে বিদ্যালয়গুলোতেও মানসিক স্বাস্থ্য সেবা চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রফেসর ডাঃ এম এম এ সালাউদ্দিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের মহাসচিব প্রফেসর ডাঃ নিজাম উদ্দিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এর পরিচালক প্রফেসর ডাঃ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:০৬   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করবে না ইরান, শান্তি ‘নাগালের মধ্যে’: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
বলিভিয়ায় টাকাভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত বেড়ে ২০
বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক
পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : নৌপরিবহন মন্ত্রী
ডায়াবেটিস সচেতনতা দিবস আজ
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ