বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে দেশের সমৃদ্ধি নিশ্চিত হবে: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে দেশের সমৃদ্ধি নিশ্চিত হবে: সাখাওয়াত
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে দেশের সমৃদ্ধি নিশ্চিত হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বলেন, “জনগণের সামনে নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে কিছু অঙ্গিকারে আবদ্ধ হচ্ছি। এই অঙ্গিকার ৩১ দফার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এটি শেখ হাসিনার আমলে প্রণয়ন করা হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে শেখ হাসিনার পতনের পর আমরা এই ৩১ দফা সম্পর্কে সারা দেশের মানুষকে সচেতন করার জন্য শহরের প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় লিফলেট বিতরণ করছি।”

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বিচার ব্যবস্থাকে দক্ষ ও বিশ্বস্ত করে গড়ে তোলা এবং নারীদের ক্ষমতায়নসহ দেশের সমৃদ্ধি নিশ্চিত করব। আমরা জনগণের বন্ধু হিসেবে তাদের পাশে থেকে নারায়ণগঞ্জকে সুন্দর নগরীতে পরিণত করব।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল আরিফ এবং সভাপতিত্ব করেন ১৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজালাল সরদার।

বাংলাদেশ সময়: ২২:৫৮:২৮   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১১ বছর পর আদালতের রায়ে জমির মালিকানা ফিরে পেলেন মোখলেছুর
বোয়ালমারীতে বিএনপির ইউনিয়ন কমিটি নিয়ে টান টান ত্যাগীরাই পদ পাক দাবী এলাকাবাসির
যমুনার স্রোতে ভেসে গেল শত শত পাটের জাগ, সরিষাবাড়ীতে ৪ শতাধিক কৃষক দিশেহারা
ফরিদপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা
ফরিদপুরে ১২ বছরের শিশু নিখোঁজ
স্বর্ণালংকার ও শটগানসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ