ফুটবল ফাইনালে সরিষাবাড়ী এক্সপ্রেস চ্যাম্পিয়ন !

প্রথম পাতা » খেলাধুলা » ফুটবল ফাইনালে সরিষাবাড়ী এক্সপ্রেস চ্যাম্পিয়ন !
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



ফুটবল ফাইনালে সরিষাবাড়ী এক্সপ্রেস চ্যাম্পিয়ন !

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর বড়শরা বার্নার্স এর উদ্যোগে এক জমজমাট ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদরাসা মাঠে এই উত্তেজনাপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বড়শরা বার্নার্স এবং সরিষাবাড়ী এক্সপ্রেস। নির্ধারিত সময়ের মধ্যে উভয় দলই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে এবং খেলার ফলাফল দাঁড়ায় ১-১ গোলে ড্র। পরবর্তীতে পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। পেনাল্টি শুটআউটে বড়শরা বার্নার্সকে ২-৪ গোলে পরাজিত করে সরিষাবাড়ী এক্সপ্রেস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার জাকির হোসেন (লিটন)। বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সংগঠক আবুল হোসেন খেলাটির উদ্বোধন করেন। খেলাটির সার্বিক নির্দেশনায় ছিলেন সানাকৈর এস এস টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজ মেন্ট কলেজ এর সহকারী অধ্যাপক জিয়াউল হক সোহেল।

বিশেষ মেহমান হিসেবে মহাদান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, বিশেষ অতিথী হিসেবে মহাদান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রিপন খান, শিক্ষক মাজেদুল ইসলাম, প্রবীর কুমার সহ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলাটি সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক গোলজার হোসেন, সমাজ সেবক আব্দুস সাত্তার, সাংবাদিক সোহানুর রহমান সোহান, সরিষাবাড়ী রিপোর্টারস ক্লাবের সভাপতি ও কালবেলা প্রতিনিধি ইসমাইল হোসেন সহ আরও অনেকেই। খেলা শেষে প্রধান অতিথী ও অন্যান্য অতিথীবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:৩০   ৪৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ