প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল ফিফা অক্টোবর উইন্ডোতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। দলের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করলেও সেই ম্যাচে ছিলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, মেসি দ্বিতীয় প্রীতি ম্যাচে দলে যোগ দিয়েছেন। ক্লাব ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকলেও এমএলএসের ইন্টার মায়ামির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল ও এক গোলে সহায়তা করার পর এখন জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত তিনি।

আর্জেন্টিনা আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে।

প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে একমাত্র গোল করেন জিওভানি লো কেলসো। ম্যাচে তরুণদের সুযোগ পাওয়া সত্ত্বেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। এবার মেসির প্রত্যাবর্তন দলের জন্য নতুন শক্তি ও উত্তেজনা যোগ করেছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৪৬   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ