মারা গেছেন ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



মারা গেছেন ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। আজ ১৫ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গেলেন ‘মহাভারত’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮। তার পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল ভারতীয় গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।

এছাড়াও ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকেও শোক প্রকাশ করে জানানো হয়েছে তার মৃত্যুর কথা।

জানা গেছে, বুধবার, বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন।
কিন্তু মাসকয়েক আগে আবার তার অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু আর শেষ রক্ষা হয়নি।

বি আর চোপড়ার ‘মহাভারত’ বিশেষ খ্যাতি এনে দিলেও অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ধীর। কাজ করেছেন হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও। ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গেছে তাকে।

প্রায় ৫৫ বছরের অভিনয়জীবনে তিনি দুটি ছবি পরিচালনাও করেছিলেন। ২০২৪ সালেও ‘ধ্রুব তারা’ নামে এক ধারাবাহিকে অভিনয় করতেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪১   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ে অপতথ্য এড়াতে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান বিমান ও পর্যটন মন্ত্রীর
সরিষাবাড়ী এসিল্যান্ড অফিসে নেই সিএস ও আরএস রেজিস্টার-১: চরম ভোগান্তিতে ভূমি মালিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ