গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার হাতধোয়ার পদ্ধতি প্রদর্শনী, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শহরে সংক্ষিপ্ত র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে স্কুল শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন কুমার সাহা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সিরাজুম মণি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩২   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ