শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব

বলিউড কিং শাহরুখ খান। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। আগামী মাসের শুরুতে অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনের উদযাপনের নানা পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

তার জন্মদিন উপলক্ষে পিভিআর-আইনক্স নতুন একটি উদ্যোগ নিয়েছে অভিনেতার জন্য। তার ৬০তম জন্মদিনটিকে অনুরাগীদের কাছে আরও বিশেষ করে তুলতে অভিনব প্রয়াস নিয়েছে তারা। সপ্তাহ দুয়েকের জন্য একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী ২ নভেম্বর শাহরুখের ষাটতম জন্মদিন। জানা গেছে, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের ত্রিশটি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি।

কোন কোন ছবিগুলো রয়েছে এই তালিকায়? এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো।

চলতি বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে।

তার মধ্যে অন্যতম তার ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া। শুধু তাই নয়, সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি। অন্যদিকে মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন ছবি ‘কিং’এ। এই সবকিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৬   ২২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ