পাকিস্তানে মর্যাদাপূর্ণ পদক পেলেন বাংলাদেশের জান্নাতুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাকিস্তানে মর্যাদাপূর্ণ পদক পেলেন বাংলাদেশের জান্নাতুল
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



পাকিস্তানে মর্যাদাপূর্ণ পদক পেলেন বাংলাদেশের জান্নাতুল

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে পেয়েছেন মর্যাদাপূর্ণ কমান্ড্যান্টের বিদেশি ক্যাডেট পদক।

অসাধারণ সাফল্যের জন্য তাকে এ পদক দেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

পিএমএতে অনুষ্ঠিত এ পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম লং কোর্স, ৭১তম সমন্বিত কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স ও ৩৭তম প্রযুক্তিগত স্নাতক কোর্সের ক্যাডেটরা।

ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫১   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ