বাপের নাম না বলে চাচা-জেঠার নাম ভাঙিয়ে বেড়ায়: অ্যাডভোকেট টিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাপের নাম না বলে চাচা-জেঠার নাম ভাঙিয়ে বেড়ায়: অ্যাডভোকেট টিপু
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



বাপের নাম না বলে চাচা-জেঠার নাম ভাঙিয়ে বেড়ায়: অ্যাডভোকেট টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২৪নং ওয়ার্ডে শনিবার (১৮ অক্টোবর) এক কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন এবং ৩১ দফা কর্মসূচির বার্তা মানুষের কাছে পৌঁছে দিন।

বক্তব্যের সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছু লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাপের নাম না বলে চাচা-জেঠার নাম ভাঙিয়ে বেড়ায়। ক্ষমতার লোভে তারা বুঝতে পারছে না কী করছে। ক্ষমতার জন্য বিএনপির নাম বিক্রি করা হচ্ছে।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, স্বার্থের রাজনীতি করলে বিএনপির নেতারা যে কাউকে প্রতিহত করবে।

উক্ত কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর ও বন্দর থানা বিএনপির নেতা বৃন্দসহ ২৪ নং ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা সাধারণ জনগণ ও দোকানদারের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২০   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ