বান্দরবান থেকে আলোচিত সেই পর্ন তারকা যুগল গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবান থেকে আলোচিত সেই পর্ন তারকা যুগল গ্রেপ্তার
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



বান্দরবান থেকে আলোচিত সেই পর্ন তারকা যুগল গ্রেপ্তার

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি আলোচিত সেই পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) ভোরে বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, আজ ভোরে বান্দরবান থেকে আলোচিত সেই পর্ন তারকাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই যুগলের বিরুদ্ধে বাংলাদেশে বসেই বৈশ্বিক পর্নোগ্রাফি প্লাটফর্মে সক্রিয়তার অভিযোগ মেলে।

সম্প্রতি অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করলে তাদের এই সক্রিয়তার বিষয়টি সামনে আসে।

প্রতিবেদনে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে ওইসব প্লাটফর্মে সক্রিয় হন। এক বছরের মধ্যে তাদের বিপুলসংখ্যক অনুসারী তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৪৫   ৬৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ