আবারও দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



আবারও দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন

টালিউডের জনপ্রিয় জুটি দেব-রুক্মিণী। তাদের প্রেম দীর্ঘদিনের। এর আগে অনেকবার শোনা গিয়েছিল তারা খুব শিগগিরই বিয়ে করবেন। কিন্তু সেসব ছিল শুধু গুঞ্জনই। এবার টালিউডে কান পাতলে শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদের আঁচ।

টালিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছুদিন ধরেই নাকি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী নাকি ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিলেন! যদিও পরে দেবের জন্মদিনে ঠিকই দেখা গেছে প্রেমিকাকে।

তবে গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনও স্ক্রিনিংয়েও দেখা মেলেনি তাকে। এরপর থেকে নেটিজেনদের মাঝে দেব-রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।

এদিকে এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন এই অভিনেত্রী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না?

রুক্মিণী জানালেন, ‘আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি, আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।’

দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’ অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন।

‘ধূমকেতু’র প্রচারের ফাকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘যারা এসব বলছে (বিচ্ছেদ রটনা), তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে?

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫৯   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ