প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম - ভূমি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম - ভূমি সচিব
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম - ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা, দায়িত্বশীলতা এবং দেশপ্রেম। এ তিনটি গুণ মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি এবং জাতির অগ্রযাত্রার চালিকা শক্তি।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, কৃষি জমি সুরক্ষা, পরিবেশ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র বিমোচনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করতে হবে। তিনি বলেন, অকৃষি জমির সুপরিকল্পিত ব্যবহার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং ভূমি সম্পর্কিত সমস্যা সমাধানের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য বাসোপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য সর্বোত্র নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

সালেহ আহমেদ বলেন, দেশপ্রেম এমন এক অনুভূতি, যা একজন নাগরিককে তার দেশের জনগণ ও জন্মভূমির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতায় আবদ্ধ করে। এটি মানুষকে দেশের কল্যাণে আত্মনিবেদিত হতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক কখনো দুর্নীতি, অন্যায় বা দেশবিরোধী কাজে জড়ায় না। সে দেশের আইন মেনে চলে, নিজের কাজ সৎভাবে সম্পন্ন করে, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখে। নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা, দেশের সম্পদ রক্ষা করা, পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণ করা, এবং দেশের অগ্রগতিতে অবদান রাখাসহ প্রতিদিনের ছোট ছোট কাজে দেশপ্রেম প্রকাশ পায়। তিনি আরো বলেন, আমাদের উচিত দেশপ্রেমকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করাতে নতুন প্রজন্মকে উদ্ভূত করা। প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে প্রকৃত দেশপ্রেমের পরিচায়ক।

সভায় আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৭   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ