পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে - তথ্য সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে - তথ্য সচিব
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে - তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে ‘ডিপিসি, এসএসবি, পদসৃজন ও আউটসোর্সিং নিয়োগ’-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের তিনি এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগের প্রতিটি ধাপে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় হলে প্রশাসনিক বিশৃঙ্খলা হয়, যা দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করে। পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এসব প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আহ্বান জানান।

দিনব্যাপী এই প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাগণ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২২   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে মরহুম আজিম উদ্দিনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল
প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ