বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল - স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল - স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল - স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উপদেষ্টা আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ব্যর্থ হয়নি-উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। বিমানবন্দরের আওতাধীন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও ৩০ সেকেণ্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে।

উপদেষ্টা বলেন, কার্গো ভিলেজে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস পণ্য এবং কিছু কেমিক্যালও ছিলো। তিনি আরো বলেন, অনেক সময় বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে সময় লাগে। ঐদিন রাত ৯টায় পুনরায় ফ্লাইট ওঠা-নামা চালু করা সম্ভব হয়েছিলো। তিনি বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি এসময় বিমানবন্দরে ইমিগ্রেশন সময় যথাসম্ভব কমিয়ে আনা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪২:০৬   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুর হাসপাতালে ৮০ বছর বয়সী বন্দির মৃত্যু
তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
ফরিদপুরে গরু বিক্রির টাকা সহ নিখোঁজ যুবক
বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ