শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হবে : ক্যাব সভাপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হবে : ক্যাব সভাপতি
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হবে : ক্যাব সভাপতি

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশ ও খাদ্যসহ সব ক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হবে। ভোক্তাদের সচেতন ও সোচ্চার হতে হবে। সরকারি-বেসরকারি সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাবের বিভাগীয় পর্যায়ের এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, তবে সেটি শেষ পর্যন্ত থাকে না। ক্যাব কাজ করবে সরকারের সঙ্গে সমন্বয় করে, জনগণকে পাশে নিয়ে। ভোক্তাদের কথার বলার সংগঠন হবে ক্যাব। জনগণের অধিকারের প্রশ্নে প্রয়োজনে আইনি লড়াইয়েও নামবে ক্যাব।

তিনি বলেন, এক বছর পর ক্যাবের কার্যক্রম আরও দৃশ্যমান হবে, কাজের পরিধি বিস্তৃত হবে। কমিটিগুলো সংস্কার হবে, অনেক কমিটি পুনর্গঠন হবে। সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলছে ক্যাব। অনেক পরামর্শ সরকারকে দেওয়া হচ্ছে।
আগামী দিনে কাজের মাধ্যমে ভোক্তাদের অধিকারের প্রশ্নে ময়মনসিংহ উদাহরণ হয়ে থাকবে, বলেন ক্যাব সভাপতি।

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ক্যাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক গোলাম মফিজুর রহমান ফিলিপ। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাব ময়মনসিংহ জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান কেনান।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জিএআইএন’র প্রজেক্ট ম্যানেজার (ফুড ফর্টিফিকেশন) মো. আবুল বাসার চৌধুরী।
বক্তব্য দেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, বিপিন চন্দ্র বিশ্বাস (উপ-পরিচালক স্থানীয় সরকার), ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সাল আহমেদ প্রমুখ।

সভা শেষে ব্যবসায়ীদের সঙ্গে ক্যাব সভাপতি মতবিনিময় করেন। এ ছাড়া তিনি মেছুয়াবাজার পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪০   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
ইতিহাসে এই দিনে
আজ পবিত্র ঈদুল আজহা
আল কোরআন ও আল হাদিস
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে : নৌ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ