ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই দেশে সম্প্রীতি গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই আমরা দেশে সম্প্রীতি গড়ে তুলবো।

এনসিপির এ নেতা বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তাঁবেদারদের জন্য প্রণোদনার ব্যবস্থা রেখেছিলেন। তিনি ইসলামপন্থিদের এ দেশে উনমানুষ বানিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি ভারতীয় গণমাধ্যমের সাহায্যে দেশে অপসংস্কৃতির চাষাবাদ করেছেন।

‘কিন্তু ভারত বাংলাদেশে এসে শিখতে পারে যে কিভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়’, যোগ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।

বাংলাদেশ সময়: ১৭:১১:২৪   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা
নগরকান্দায় পৌর কর্মকর্তার কক্ষে ঠিকাদারকে মারধরের অভিযোগ
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ