শিক্ষা কোনো ব্যয় নয়, এটি হলো মানবসম্পদে বিনিয়োগ : শিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা কোনো ব্যয় নয়, এটি হলো মানবসম্পদে বিনিয়োগ : শিক্ষা উপদেষ্টা
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



শিক্ষা কোনো ব্যয় নয়, এটি হলো মানবসম্পদে বিনিয়োগ : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা এবং নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে। যাতে তারা দেশ ও জাতির অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।

আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।

ড. আবরার বলেন, ‘শিক্ষা কোনো ব্যয় নয়।
এটি হলো শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ। বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম চালাচ্ছে। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলবে।’

এ সময় তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদেরও স্মরণ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের জন্য শিক্ষা একটি আমানত। এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, সহমর্মিতা হোক তোমার শক্তি।’

ড. আবরার আরো বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
এটি দেশের জন্য গর্বের বিষয়। সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।

সমাবর্তনে ওআইসি প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক এবং সংস্থাটির সদস্যদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪০   ২১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু
৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ