হাতি প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাতি প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



হাতি প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি

আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলীয় প্রতীক হিসেবে পেয়েছে হাতি। রবিবার (২৬ অক্টোবর) দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮ এর সূত্রে গত ২৩ জুলাই আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর বিধান অনুযায়ী, প্রধান কার্যালয়: ৮৮/১ শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ এ অবস্থিত বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
দলের জন্য হাতি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, ‘গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৮   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ