সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বর্ষপূর্তি উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বর্ষপূর্তি উদযাপন
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বর্ষপূর্তি উদযাপন

জামালপুর প্রতিনিধি: “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪০ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে ট্রাক প্রতীকের মনোনীত এমপি পদপ্রার্থী ইকবাল হোসেনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

​রোববার (২৬ অক্টোবর) সরিষাবাড়ী উপজেলার স্থানীয় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা, আনন্দ র‍্যালি ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার পিংনা পোস্ট অফিসের সামনে, ডোয়াইল ইউনিয়নের পঞ্চনন্দপুর চৌরাস্তা মোড়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং মাজালিয়া বাজারে দিবসটি পালিত হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, ছাত্র অধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক নাঈম ইসলাম, সহধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাকিন বিল্লাহ এবং ডোয়াইল ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিব মিয়া। এ সময় গণঅধিকার পরিষদের দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৬:২১   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ