কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল: পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল: পরিবেশ উপদেষ্টা
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বলেছেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা আরও বলেন,

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে। মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায়।

সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের আশঙ্কা বা নেতিবাচকতা নিয়ে কাজে এগোনো যাবে না। যতই চ্যালেঞ্জ হোক না কেন আমাদের যেই অবস্থান নেয়ার তা আমরা নেব।

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার নিয়ে অভিযোগের প্রেক্ষিতে একথা জানান তিনি

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাড়ে ৫০০ কোটি টাকা না দিয়ে ১০০০ কোটি টাকা দেয়া হোক নদী ভাঙন মানুষকে সাহায্য করার জন্য। এতো বেশি আইন ও নীতিমালা যে এগুলো মানতে মানতে কাজে নামা হয় না। আবার সবসময় বাজেট কমও পায় এ মন্ত্রণালয়।

সবসময় বাজেট কম পায় পরিবেশ মন্ত্রণালয়-এ কথা জানিয়ে তিনি আরও বলেন,

জাতীয়পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগের প্রয়োজন আছে।

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা করতে জলবায়ু পরিবর্তন ফান্ডে টাকা জমা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি সরবরাহ করা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না, স্থানীয় সরকারের কাজ বলেও জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:০২:১৩   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ