অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস

প্রথম পাতা » খেলাধুলা » অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস

ইএফএল কাপের চতুর্থ রাউন্ডে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নেমেছিল লিভারপুল। এই ম্যাচে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ক্রিস্টাল। স্বাগতিকদের ৩-০ গোলে বিধ্বস্ত করে ইএফএল কাপ থেকে ছিটকে দিয়েছে সফরকারীরা।

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে অ্যানফিল্ডে প্রথমার্ধেই জোড়া গোল করে লিভারপুলকে চুপ করিয়ে দেন সেনেগালের তারকা ফরোয়ার্ড ইসমাইলা সার।

প্রথমার্ধে দুই দলই সতর্ক শুরু করলেও ৪১ মিনিটে জো গোমেজের ভুলে সুযোগ পেয়ে যান সার। নিখুঁত শটে বল পাঠান পোস্টের নিচের কোনায়, লিভারপুল গোলরক্ষক কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারেননি।

এরপর যোগ করা সময়ে পিনোর সঙ্গে চমৎকার পাস বিনিময় করে সারর দ্বিতীয় গোলটি করেন, লিভারপুলের নবাগত কিপার ফ্রেডি উডম্যানকে পরাস্ত করে।

দ্বিতীয়ার্ধে লিভারপুল ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিতই দেখাতে পারেনি। বরং ৭০ মিনিটে তরুণ ডিফেন্ডার আমারা নেলো ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক দৌড়ে এসে পিনো গোল করে ব্যবধান ৩-০ করেন।

ম্যাচ শেষে হতাশ লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, আমরা মানসিকভাবে বিপর্যস্ত। একই ভুল বারবার করছি, যা এই ক্লাবের মানের সঙ্গে যায় না।

অন্যদিকে উচ্ছ্বসিত প্যালেস কোচ অলিভার গ্লাসনার বলেন, আমরা পরিকল্পনা মেনে খেলেছি, সারর ও পিনো দুর্দান্ত কাজ করেছে। এনফিল্ডে এসে এই জয় বিশেষ কিছু।

এই জয়ের ফলে প্যালেস তাদের শেষ চার ম্যাচে তৃতীয়বার লিভারপুলকে হারাল। একই সঙ্গে ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল তারা।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:০৫   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ