খাগড়াছড়ি বাজারে আগুন: ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়ি বাজারে আগুন: ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



খাগড়াছড়ি বাজারে আগুন: ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতা এবং পানির সহজ জোগানের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে খাগড়াছড়ি বাজার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে খাগড়াছড়ি পৌরসভার পান বাজার গলিতে কয়েকজন ব্যবসায়ীর গুদামে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনিলিভার গ্রুপের এক পরিবেশকের গুদাম, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক পরিবেশকের গুদাম এবং শাহজালাল স্টোরের মুদি মালামালের গোডাউন পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী এরশাদ উল্লাহ বলেন, ‘গুদামগুলো বন্ধ ছিল। হঠাৎ আগুন লাগে জানতে পেরে ৯৯৯ এ কল দিয়েছি। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দেরি হলে ভয়াবহ ক্ষতি হতো, কারণ আশপাশে আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি রয়েছে।’

আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল স্টোরের মালিক জাফর আলম বলেন, ‘আমার গুদামে প্রায় ৭-৮ লাখ টাকার বিভিন্ন ধরনের মুদি মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।’

কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা আনিসুল ইসলাম অনিক জানান, বৃহস্পতিবার সকালে প্রায় ১২ লাখ টাকার পণ্য গুদামে আসে। এর আগে ৫-৭ লাখ টাকার পণ্য মজুদ ছিল। এর মধ্যে সানলাইট ব্যাটারি ও গ্যাস লাইটারসহ বিভিন্ন পণ্য ছিল।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. নূরের নবী বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২৭   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ