হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » খুলনা » হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে গেলেও বর্তমান প্রশাসন তার নেতাকর্মীদের পাহারা দিচ্ছে।

তিনি বলেন, আমরা আমাদের প্রশাসন ও নেতাকর্মীদের বলেছি, রক্তের বদলা রক্ত নয়, হাতের বদলা হাত নয়, পায়ের বদলা পা নয়। আমরা বলেছি বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে। কাউকে আমরা আইন হাতে তুলে নিতে দিইনি।

শুক্রবার বিকালে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, সুতরাং যারা এখন মনে করছেন, সামনে ষড়যন্ত্র করবেন—সে সময় আপনারা পাবেন না।

মো. আসাদুজ্জামান আরও বলেন, বাংলাদেশের জনগণ যখন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়, তখন শেখ হাসিনা চাইলেই কারাগারে যেতে পারতেন অথবা বিচারের মুখোমুখি হতে পারতেন। কিন্তু তিনি তা না করে পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয়-স্বজনদের, যারা ক্ষমতার দম্ভ দেখাতেন, তাদের আগেই বিদেশে পাঠিয়ে দেন।

তিনি আরও যোগ করেন, নিজে ৫ আগস্ট বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন। দলের লাখ লাখ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন।

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, ১৭ বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল।

তিনি আগামী নির্বাচনের লক্ষ্য প্রসঙ্গে বলেন, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে আগামী নির্বাচনের লক্ষ্য। এবারের নির্বাচন হবে উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতি কায়েম করার নির্বাচন। তিনি দৃঢ়ভাবে বলেন, এবারের নির্বাচন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

গণসমাবেশে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৫২   ৬৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ