বন্দরে মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



বন্দরে মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বন্দরে পদুঘর থেকে ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বন্দরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিকল্পিত উন্নয়নের অঙ্গীকার দেন।

গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা। মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।”

তিনি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার গুরুত্বের ওপর জোর দেন।

স্থানীয়রা তার উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিভিন্ন সমস্যা যেমন জলাবদ্ধতা, বেহাল রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেন। মাওলানা মইনুদ্দিন মনোযোগ সহকারে এসব শুনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগটি পদুঘর থেকে শুরু হয়ে তিনগাও, কুশিয়ারাসহ বিভিন্ন গ্রাম-মহল্লায় সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বন্দরের উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী। এ সময় বন্দর উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য শামসুজ্জোহা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুব ও ছাত্রনেতারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৩   ৫৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ