ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ
শনিবার, ১ নভেম্বর ২০২৫



ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জানা যায়, জেলা প্রশাসনের মাধ্যমে ইসলামপুর উপজেলার জন্য মোট ৪৩ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত এই মাংস শনিবার (১ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদে পৌঁছায় এবং পরবর্তীতে তালিকাভুক্ত এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে তা বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর-শেফা জানান, প্রতিবছর সৌদি সরকার বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানাগুলোর জন্য দুম্বার মাংস পাঠিয়ে থাকে। এই বছরও নির্ধারিত তালিকা অনুযায়ী দুম্বার মাংস যথাযথভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।

দুম্বার মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখার আলম, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের সহ বিভিন্ন এতিমখানার প্রতিষ্ঠান প্রধানগণ।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, “সৌদি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত দুম্বার মাংস আমরা নির্দেশনা অনুযায়ী এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করেছি।” তিনি আরও বলেন, “অসহায় ও অনাথ শিশুদের মুখে হাঁসি ফোটানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের সকল শ্রেণির মানুষ যদি সহযোগিতার হাত বাড়ায়, তবে এই শিশুরাই আগামী দিনের আলোকবর্তিকা হয়ে উঠবে।”

ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:২৯:০৮   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তেল ক্রয় নিয়ে ভারতের ঘোষণায় নতুন কিছু দেখছে না ক্রেমলিন
মার্কিন দূতাবাসে ইসলামী আন্দোলনকে উগ্রপন্থী বলে উপস্থাপন করেছে জামায়াত : চরমোনাই পীর
ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে: রিজভী
গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে : তারেক রহমান
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি জানালো ‘ভুতু’
তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে : মির্জা ফখরুল
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
আমরা জামায়াতে ইসলামীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ