গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
রবিবার, ২ নভেম্বর ২০২৫



গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে।

আজ রোববার বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় হাসনাত আব্দুল্লাহ জানান, ৩০০ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য তারা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমরা যেন একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি, এজন্য বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

সভায় আরো বক্তব্য রাখেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

বাংলাদেশ সময়: ২২:১৯:০৫   ৫৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ