ব্রিটিশরা চলে গেছে, রেখে গেছে তাদের ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা : খন্দকার আনোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রিটিশরা চলে গেছে, রেখে গেছে তাদের ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা : খন্দকার আনোয়ার
রবিবার, ২ নভেম্বর ২০২৫



ব্রিটিশরা চলে গেছে, রেখে গেছে তাদের ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা : খন্দকার আনোয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন বলেছেন, ‘ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে তাদের ব্যর্থ ও অন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। এই রাষ্ট্রব্যবস্থা মানুষের কল্যাণে নয়, ক্ষমতাধরদের সুবিধা রক্ষার জন্য টিকে আছে। ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ের সমাজ প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।’

রবিবার (২ নভেম্বর) ফতুল্লার মাসদাইর কবরস্থান থেকে পশ্চিম মাসদাইর পর্যন্ত গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার আনোয়ার বলেন, ‘স্বাধীনতার পর অর্ধশতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু দেশ এখনো সেই সেকুলার কাঠামোয় চলছে যেখানে জুলুম-অবিচার চলছে নিরন্তর। মা-বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। এ ব্যবস্থার অবসান ঘটাতে হবে।’

তিনি আরো বলেন, ‘মানুষ পরিবর্তন চায়।
তারা এমন বাংলাদেশ চায় যেখানে রাষ্ট্র মানুষের জন্য কাজ করবে, ক্ষমতাবানদের জন্য নয়।’

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন— রিলায়েন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. পাবেল, ব্যবসায়ী মো. সাঈদ রানা, পাকিজা গ্রুপের সাবেক সিইও আবু মাসউদ, এনায়েতনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সানাউল্লাহ, মাওলানা আবু সাঈদ, আল আমিন রাকিব, মেজবাহ উদ্দিন, আব্দুল কুদ্দুসসহ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:২৭:৫০   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ