ঢাকার বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে অভিযানে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে অভিযানে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
রবিবার, ২ নভেম্বর ২০২৫



ঢাকার বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে অভিযানে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

রাজধানী ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ রোধে অভিযানে অংশ নেবে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং রাজউকসহ সংশ্লিষ্ট সব সংস্থা।

আজ রোববার রাজধানীর পানি ভবনে ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার বায়ুদূষণ রোধে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার এলাকায় কোনো অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও ভবন নির্মাণ বা মেরামতকাজ ঢেকে রেখে করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন উদ্যানে ঝরাপাতা ও বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে। ময়লা-আবর্জনা পুড়িয়ে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জানানো হয়, নগরে রাস্তার মাঝখানের ডিভাইডার বা বিভাজনগুলোতে বৃক্ষ ও লতাগুল্ম রোপণ করা হবে, যাতে দূষণ শোষণে সহায়তা করে। পাশাপাশি সিটি কর্পোরেশন নিয়মিত পানি ছিটানোর মাধ্যমে রাস্তার ধুলা নিয়ন্ত্রণে রাখবে।

এ সময় উপদেষ্টা জানান, বায়ুদূষণ রোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:৪৯   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ