পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে অন্তত ছয়জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে বলে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে।

খবরে বলা হয়, নাবলুস শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে। এ ছাড়া রামাল্লাহর উত্তর-পশ্চিমে অবস্থিত দেইর ঘাসানা ও বেইত রিমা এলাকায়ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চলমান যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই।
এ ছাড়া গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা ছিল তার মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ৭৫ শতাংশ ত্রাণ আটকে রাখার অভিযোগ উঠেছে।

আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর ও দক্ষিণ গাজাজুড়ে বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। দখলদার বাহিনীর এই বর্বর আগ্রাসনে একের পর এক ঘরবাড়ি ধ্বংস ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৩৩   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ