আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত সাত জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ১৫০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে উল্লেখ করেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানী কাবুল থেকে সংবাদ সংস্থা এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, তারাও এই কম্পন অনুভব করেছেন।

গত কয়েক মাসে একটার পর একটা ভূমিকম্প আঘাত হানছে আফগানিস্তানে। গত ২৪ অক্টোবর ভোরে আফগানিস্তানে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে এতে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।

তার আগে গত ১৭ অক্টোবর ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত ৩১ আগস্ট আফগানিস্তানে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.০। তাতে দু’হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হন আরও প্রায় তিন হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৩   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ