ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, মসুর, খেসারী, চিনাবাদাম, গম ও বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ২,১৫৫ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক নির্দিষ্ট এক ধরনের বীজের পাশাপাশি ডিএসপি ও এমওপি সার পাচ্ছেন বিনামূল্যে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,‘কৃষি প্রণোদনা কর্মসূচি সরকারের বিশেষ উদ্যোগ। রবি ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। কৃষকেরা যদি যত্নসহকারে চাষাবাদ করেন, তবে কৃষি আরও সমৃদ্ধ হবে। জেলা সদরের কৃষিও হবে আরও গতিশীল ও উন্নত।’

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,‘সরকার নিয়মিত কৃষকদের সহায়তায় প্রণোদনা দিচ্ছে। রবি ফসলের তেল ও ডাল ফসল এবং ধানের উৎপাদন বৃদ্ধিতে এই বীজ ও সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, কৃষকেরা এই সুবিধা কাজে লাগিয়ে অধিক ফলন অর্জন করবেন। এতে কৃষকের আয় ও উৎপাদন দুই-ই বাড়বে।’
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০২   ৯১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ : শিল্পমন্ত্রী
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ